ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

ads

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি এবং নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ জুন) থাইল্যান্ড ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিশিষ্ট শিল্পপতি আবদুল মাতলুব আহমাদ-এর স্ত্রী।


তার মৃত্যুতে ব্যবসায়ী মহল, রাজনৈতিক অঙ্গন এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ দেশে আনা এবং জানাজা ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ads
ads
ads

Our Facebook Page